৪৫/৭১. অধ্যায়ঃ
ঋণ ও ক্রয়-বিক্রয় এক চুক্তিতে করা; আর তা এভাবে যে, কেউ কারো কাছে ক্রয়-বিক্রয় করবে এ শর্তে যে, সে তাকে ঋণ দেবে যদি তার সাথে ক্রয় বা বিক্রয় করা হয়।
সুনানে নাসাঈ : ৪৬২৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬২৯
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، عَنْ خَالِدٍ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ سَلَفٍ وَبَيْعٍ، وَشَرْطَيْنِ فِي بَيْعٍ، وَرِبْحِ مَا لَمْ يُضْمَنْ»
আমর ইব্ন শু’আয়ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমর ইবন শুয়াইব (রহঃ) তাঁর পিতার সূত্রে দাদা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বিক্রয় ও ঋণ একত্র করতে এবং বিক্রয়ে দুটি শর্ত যোগ করতে এবং এমন বস্তুতে মুনাফা লাভ করতে নিষেধ করেছেন, যা তাঁর আয়ত্তাধীন নয়।
[১] অর্থাৎ প্রথম বিক্রেতার নিকট হতে নিজের অধিকার আদায়ের পূর্বে বিক্রয় করতে নিষেধ করেছেন।
