৪৫/৭২. অধ্যায়ঃ
এক বিক্রয়ে দুই শর্ত: যেমন কোন ব্যক্তি বলল: আমি এই বস্তু তোমার নিকট বিক্রয় করছি এই শর্তে যে, যদি তুমি এক মাসে তার মূল্য পরিশোধ কর, তবে মূল্য হবে এতো, আর দুই মাস পরে পরিশোধ করলে এতো
সুনানে নাসাঈ : ৪৬৩০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৩০
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ شُعَيْبٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، حَتَّى ذَكَرَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحِلُّ سَلَفٌ وَبَيْعٌ، وَلَا شَرْطَانِ فِي بَيْعٍ، وَلَا رِبْحُ مَا لَمْ يُضْمَنْ»
আবদুল্লাহ ইব্ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঋণ ও ক্রয়-বিক্রয় একসাথে করা হালাল হবে না, আর একই ক্রয়-বিক্রয়ে দুই শর্ত করা হালাল নয়। আর যে বস্তু আয়ত্তাধীন নেই তা দ্বারা মুনাফা অর্জন করাও হালাল নয়।
