৪৫/৭২. অধ্যায়ঃ
এক বিক্রয়ে দুই শর্ত: যেমন কোন ব্যক্তি বলল: আমি এই বস্তু তোমার নিকট বিক্রয় করছি এই শর্তে যে, যদি তুমি এক মাসে তার মূল্য পরিশোধ কর, তবে মূল্য হবে এতো, আর দুই মাস পরে পরিশোধ করলে এতো
সুনানে নাসাঈ : ৪৬৩১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৩১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ سَلَفٍ وَبَيْعٍ، وَعَنْ شَرْطَيْنِ فِي بَيْعٍ وَاحِدٍ، وَعَنْ بَيْعِ مَا لَيْسَ عِنْدَكَ، وَعَنْ رِبْحِ مَا لَمْ يُضْمَنْ»
আমর ইবন শু‘আয়ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমর ইবন শু‘আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) ঋণ ও ক্রয়-বিক্রয় একসাথে করতে নিষেধ করেছেন এবং একই ক্রয়-বিক্রয়ে দুই শর্তারোপ করতে নিষেধ করেছেন। আর যা নিজের কাছে নেই তা বিক্রয় করতে নিষেধ করেছেন এবং যা নিজের আয়ত্তাধীন থাকে না; তার লাভ গ্রহণ করতে নিষেধ করেছেন।
