৪৫/৭৭. অধ্যায়ঃ
ক্রয়-বিক্রয়ে শর্ত করলে বিক্রি ও শর্ত উভয়ই বৈধ হবে
সুনানে নাসাঈ : ৪৬৩৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৩৭
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا سَعْدَانُ بْنُ يَحْيَى، عَنْ زَكَرِيَّا، عَنْ عَامِرٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَعْيَا جَمَلِي، فَأَرَدْتُ أَنْ أُسَيِّبَهُ، فَلَحِقَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدَعَا لَهُ، فَضَرَبَهُ، فَسَارَ سَيْرًا لَمْ يَسِرْ مِثْلَهُ، فَقَالَ: «بِعْنِيهِ بِوُقِيَّةٍ؟»، قُلْتُ: لَا. قَالَ: «بِعْنِيهِ؟» فَبِعْتُهُ بِوُقِيَّةٍ، وَاسْتَثْنَيْتُ حُمْلَانَهُ إِلَى الْمَدِينَةِ، فَلَمَّا بَلَغْنَا الْمَدِينَةَ أَتَيْتُهُ بِالْجَمَلِ، وَابْتَغَيْتُ ثَمَنَهُ، ثُمَّ رَجَعْتُ فَأَرْسَلَ إِلَيَّ، فَقَالَ: «أَتُرَانِي إِنَّمَا مَاكَسْتُكَ لِآخُذَ جَمَلَكَ، خُذْ جَمَلَكَ وَدَرَاهِمَكَ»
জাবির ইব্ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ) এর সঙ্গে এক সফরে ছিলাম। পথে আমার উট অচল হয়ে গেলে আমি তাকে পরিত্যাগ করতে ইচ্ছা করলাম। এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) এসে আমার সাথে একত্রিত হলেন এবং তিনি ঐ উটের জন্য দোয়া করে হাকালেন। বিধায় এমন দ্রুত দৌড়াতে লাগল যে, আগে কখনো তা এমন দৌড়ায়নি। তখন তিনি (ﷺ) বললেন: এই উট চল্লিশ দিরহামের বিনিময়ে আমার কাছে বিক্রি করে দাও। আমি বললাম: আমি তা বিক্রি করব না। তিনি (ﷺ) বললেন: বিক্রি করে ফেল। তখন আমি চল্লিশ দিরহামের বিনিময়ে তা বিক্রি করে দিলাম এ শর্তে যে, আমরা মদিনায় পৌঁছা পর্যন্ত তাতে আরোহণ করব। যখন আমরা মদিনায় পৌঁছলাম, তখন আমি উট নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে উপস্থিত হয়ে মূল্য চাইলাম। তারপর আমি ফিরে চললে তিনি (ﷺ) আমাকে ডেকে পাঠালেন। তারপর বললেন: তুমি কি মনে কর যে, আমি তোমার সাথে দর-কষাকষি করেছিলাম তোমার উট নেয়ার জন্য? নাও, এই তোমার উট এবং এই তোমার দিরহাম।
