৪৫/৭৭. অধ্যায়ঃ

ক্রয়-বিক্রয়ে শর্ত করলে বিক্রি ও শর্ত উভয়ই বৈধ হবে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৩৮

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ الطَّبَّاعِ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ جَابِرٍ قَالَ: غَزَوْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَاضِحٍ لَنَا، ثُمَّ ذَكَرْتُ الْحَدِيثَ بِطُولِهِ، ثُمَّ ذَكَرَ كَلَامًا مَعْنَاهُ، فَأُزْحِفَ الْجَمَلُ فَزَجَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْتَشَطَ حَتَّى كَانَ أَمَامَ الْجَيْشِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا جَابِرُ، مَا أَرَى جَمَلَكَ إِلَّا قَدْ انْتَشَطَ»، قُلْتُ: بِبَرَكَتِكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «بِعْنِيهِ، وَلَكَ ظَهْرُهُ حَتَّى تَقْدَمَ» فَبِعْتُهُ، وَكَانَتْ لِي إِلَيْهِ حَاجَةٌ شَدِيدَةٌ، وَلَكِنِّي اسْتَحْيَيْتُ مِنْهُ، فَلَمَّا قَضَيْنَا غَزَاتَنَا وَدَنَوْنَا اسْتَأْذَنْتُهُ بِالتَّعْجِيلِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ، قَالَ: «أَبِكْرًا تَزَوَّجْتَ أَمْ ثَيِّبًا؟»، قُلْتُ: بَلْ ثَيِّبًا يَا رَسُولَ اللَّهِ، إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو أُصِيبَ، وَتَرَكَ جَوَارِيَ أَبْكَارًا، فَكَرِهْتُ أَنْ آتِيَهُنَّ بِمِثْلِهِنَّ، فَتَزَوَّجْتُ ثَيِّبًا تُعَلِّمُهُنَّ وَتُؤَدِّبُهُنَّ، فَأَذِنَ لِي، وَقَالَ لِي: «ائْتِ أَهْلَكَ عِشَاءً». فَلَمَّا قَدِمْتُ، أَخْبَرْتُ خَالِي بِبَيْعِي الْجَمَلَ فَلَامَنِي، فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَوْتُ بِالْجَمَلِ، فَأَعْطَانِي ثَمَنَ الْجَمَلِ وَالْجَمَلَ، وَسَهْمًا مَعَ النَّاسِ

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ) এর সাথে জিহাদ করেছি আমাদের পানি বহনকারী একটি উটের উপর আরোহণ করে। এরপর তিনি দীর্ঘ হাদিস বর্ণনা করে বললেন যার মর্ম হলো, আমার উট অচল হয়ে গেল; নবী (ﷺ) সে উটকে হাঁকালে সেটি দৌড়াতে লাগল। এমনকি তা দলকে অতিক্রম করে এগিয়ে গেল। তখন নবী (ﷺ) বললেন: হে জাবির! আমি দেখছি, তোমার উট দ্রুতগামী হয়ে গেছে। আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ) সে তো আপনার বরকতে! তিনি (ﷺ) বললেন: তুমি তা আমার নিকট বিক্রয় করে দাও এবং মদীনায় পৌঁছা পর্যন্ত তাতে আরোহী হও। আমি তা তাঁর নিকট বিক্রয় করলাম, যদিও আমার উটের খুব প্রয়োজন ছিল। আমার লজ্জাবোধ হলো যে, তিনি (ﷺ) ক্রয় করতে চাইলেন, আর আমি তা বিক্রয় করব না।জিহাদ শেষে যখন মদীনার নিকটবর্তী হলাম, তখন আমি দ্রুত গমনের জন্য তাঁর কাছে অনুমতি চাইলাম। আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ) আমি সদ্য বিবাহিত। তিনি (ﷺ) বললেন, তুমি কুমারী বিয়ে করেছ, না বিধবা? আমি বললাম: বিধবা। কারণ আমার পিতা আবদুল্লাহ ইবনু আমর-এর মৃত্যুর পর কয়েকজন কন্যা রেখে গেছেন। সেজন্য তাদের সামনে একটি কুমারী স্ত্রী বিয়ে করা আমার ভালো মনে হয়নি। তাই আমি বিধবা বিবাহ করেছি। যেন সে তাদেরকে শিক্ষা দেয় এবং আদব-কায়দার তালিম দেয়। তিনি (ﷺ) আমাকে অনুমতি দানকালে বললেন: রাতের বেলা স্ত্রীর কাছে যাবে।আমি মদীনায় এসে মামার নিকট উট বিক্রি করার ঘটনা বর্ণনা করলাম। তিনি আমাকে তিরস্কার করলেন। রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় আসলে আমি সকালে উট নিয়ে গেলাম। তখন তিনি (ﷺ) উটের মূল্য দিলেন এবং উটও ফিরিয়ে দিলেন। তিনি (ﷺ) অন্যদের সঙ্গে আমাকে গনিমতের মালেও অংশীদার করলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন