৪৫/৭৭. অধ্যায়ঃ

ক্রয়-বিক্রয়ে শর্ত করলে বিক্রি ও শর্ত উভয়ই বৈধ হবে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৩৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، وَكُنْتُ عَلَى جَمَلٍ، فَقَالَ: «مَا لَكَ فِي آخِرِ النَّاسِ؟» قُلْتُ: أَعْيَا بَعِيرِي، فَأَخَذَ بِذَنَبِهِ، ثُمَّ زَجَرَهُ، فَإِنْ كُنْتُ إِنَّمَا أَنَا فِي أَوَّلِ النَّاسِ يُهِمُّنِي رَأْسُهُ، فَلَمَّا دَنَوْنَا مِنَ الْمَدِينَةِ، قَالَ: «مَا فَعَلَ الْجَمَلُ، بِعْنِيهِ؟»، قُلْتُ: لَا، بَلْ هُوَ لَكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «لَا، بَلْ بِعْنِيهِ»، قُلْتُ: لَا، بَلْ هُوَ لَكَ، قَالَ: «لَا، بَلْ بِعْنِيهِ، قَدْ أَخَذْتُهُ بِوُقِيَّةٍ ارْكَبْهُ»، فَإِذَا قَدِمْتَ الْمَدِينَةَ فَأْتِنَا بِهِ، فَلَمَّا قَدِمْتُ الْمَدِينَةَ جِئْتُهُ بِهِ، فَقَالَ لِبِلَالٍ: «يَا بِلَالُ زِنْ لَهُ أُوقِيَّةً، وَزِدْهُ قِيرَاطًا»، قُلْتُ: هَذَا شَيْءٌ زَادَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يُفَارِقْنِي، فَجَعَلْتُهُ فِي كِيسٍ فَلَمْ يَزَلْ عِنْدِي حَتَّى جَاءَ أَهْلُ الشَّامِ يَوْمَ الْحَرَّةِ، فَأَخَذُوا مِنَّا مَا أَخَذُوا

জাবির ইব্‌ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

এক সফরে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। আমি উটে আরোহী ছিলাম। তিনি জিজ্ঞেস করলেন : তুমি সবার পিছনে কারণ কি? আমি বললাম: আমার উট দুর্বল। তিনি তার লেজ ধরে হাঁকালেন; ফলে সে এমন হলো যে, আমি সামনের লোকেদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম এবং তার অগ্রগামী মস্তকের জন্য আমি চিন্তিত হয়ে পড়লাম। মদীনার নিকটবর্তী হলে তিনি বললেন: তোমার উটের অবস্থা কী? এটি আমার নিকট বিক্রি কর। আমি বললাম : না বরং হে আল্লাহর রাসূল (ﷺ) এটি আপনারই। তিনি বললেন: না বিক্রি কর। আমি বললাম: আপনি মূল্য ছাড়াই গ্রহণ করুন। তিনি বললেন: না, বিক্রি কর, আমি তা এক উকিয়্যাহ্-এ কিনলাম। তুমি এতে আরোহণ করতে থাক, যখন তুমি মদীনায় পৌঁছবে তা আমার নিকট নিয়ে এস।আমি মদীনা পৌঁছে তাঁর নিকট উট উপস্থিত করলাম। তিনি বিলাল (রাঃ)-কে বললেন: হে বিলাল! তাকে এক উকিয়্যাহ্ রূপা মেপে দাও, আরো এক কীরাত বেশি দাও। আমি বললাম: এই এক কীরাত রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বেশি দিলেন এজন্য আমি তা একটি থলিতে রাখলাম এবং তা সর্বদা আমার নিকট সংরক্ষণ থাকতো। অবশেষে হাররার দিন সিরীয়াবাসীরা এলে তারা আমার কাছ থেকে সব কিছুই লুট করে নিয়ে যায়।

[১] চল্লিশ দিরহাম বা ১০.৫ তোলা রূপার ওজনবিশেষ।[২] দীনারের একাংশের এক- চতুর্থাংশ।[৩] মদীনার এক স্থানের নাম যেখানে কালো বর্ণের পাথর রয়েছে। আর ঐখানেই সিরিয়াবাসীদের সাথে মদীনাবাসীদের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধই ‘হাররার’ যুদ্ধ নামে প্রসিদ্ধ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন