৪৫/৭৭. অধ্যায়ঃ
ক্রয়-বিক্রয়ে শর্ত করলে বিক্রি ও শর্ত উভয়ই বৈধ হবে
সুনানে নাসাঈ : ৪৬৪০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৪০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: أَدْرَكَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكُنْتُ عَلَى نَاضِحٍ لَنَا سَوْءٍ، فَقُلْتُ: لَا يَزَالُ لَنَا نَاضِحُ سَوْءٍ يَا لَهْفَاهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَبِيعُنِيهِ يَا جَابِرُ؟» قُلْتُ: بَلْ هُوَ لَكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، قَدْ أَخَذْتُهُ بِكَذَا وَكَذَا، وَقَدْ أَعَرْتُكَ ظَهْرَهُ إِلَى الْمَدِينَةِ». فَلَمَّا قَدِمْتُ الْمَدِينَةَ، هَيَّأْتُهُ، فَذَهَبْتُ بِهِ إِلَيْهِ، فَقَالَ: «يَا بِلَالُ، أَعْطِهِ ثَمَنَهُ» فَلَمَّا أَدْبَرْتُ، دَعَانِي، فَخِفْتُ أَنْ يَرُدَّهُ، فَقَالَ: «هُوَ لَكَ»...[حكم الألباني] ضعيف الإسناد منكر المتن
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে একটি পানিবাহী দুর্বল উটের উপর আরোহী অবস্থায় দেখলেন। আমি বললাম: আফসোস! আমাদের সবসময় পানি বহনের খারাপ উট থাকে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হে জাবির! তুমি কি এটি বিক্রয় করবে? আমি বললাম : হে আল্লাহর রাসূল (ﷺ) এই উট মূল্য ছাড়াই আপনার জন্য। তিনি বললেন, হে আল্লাহ! জাবিরকে ক্ষমা করুন এবং তার উপর দয়া করুন। আমি এত মূল্যে এটা ক্রয় করলাম। আর আমি তোমাকে মদীনা পর্যন্ত তাতে আরোহন করার অনুমতি দিলাম।মদীনায় পৌঁছে আমি উট প্রস্তুত করে নিয়ে গেলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হে বিলাল! তাকে তার মূল্য পরিশোধ করে দাও। আমি ফিরে যেতে থাকলে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে পুনরায় ডাকলেন। আমার ভয় হলো যে, তিনি হয়তো উটটি ফিরিয়ে দিবেন। তিনি বললেন, উটটি তোমার।
