৪৫/৭৯. অধ্যায়ঃ
ভাগ-বণ্টনের পূর্বে গনীমাতের মাল বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৬৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৪৫
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الْمَغَانِمِ حَتَّى تُقْسَمَ، وَعَنِ الْحَبَالَى أَنْ يُوطَأْنَ حَتَّى يَضَعْنَ مَا فِي بُطُونِهِنَّ، وَعَنْ لَحْمِ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ভাগ-বণ্টনের পূর্বে গনীমাতের মাল বিক্রয় করতে নিষেধ করেছেন। আর [যুদ্ধবন্দিদের মাঝে যারা] অন্তঃসত্তা, সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তাদের সাথে সঙ্গম করতে নিষেধ করেছেন। আর দাঁত দিয়ে শিকারকারী হিংস্র প্রাণীর গোশত খেতে নিষেধ করেছেন।
