৪৫/৭৮. অধ্যায়ঃ
ক্রয়-বিক্রয়ে বাতিল শর্ত করলে বিক্রি বৈধ হয়, কিন্তু শর্ত বাতিল হয়ে যায়
সুনানে নাসাঈ : ৪৬৪৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৪৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ عَائِشَةَ، أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ جَارِيَةً تَعْتِقُهَا، فَقَالَ أَهْلُهَا: نَبِيعُكِهَا عَلَى أَنَّ الْوَلَاءَ لَنَا، فَذَكَرَتْ ذَلِكِ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَا يَمْنَعُكِ ذَلِكِ، فَإِنَّ الْوَلَاءَ لِمَنْ أَعْتَقَ»
আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আয়িশা (রাঃ) একটি দাসী ক্রয় করে মুক্ত করার ইচ্ছা পোষণ করলে তার মালিকেরা বলল: আমরা এ দাসীকে আপনার নিকট এই শর্তে বিক্রয় করব যে, তার ওয়ালা আমাদের থাকবে। তিনি তা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বর্ণনা করলে, তিনি বললেন: এই শর্ত যেন তোমাকে ক্রয় করা হতে বিরত না রাখে। কেননা ওয়ালা ঐ ব্যক্তিরই হবে যে মুক্ত করবে।
