৪৫/৮৩. অধ্যায়ঃ
আহলে কিতাবের সাথে ক্রয়-বিক্রয় করা প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৪৬৫১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৫১
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حَبِيبٍ، عَنْ هِشَامٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ بِثَلَاثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ لِأَهْلِهِ»
ইব্ন আব্বাস(রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন মৃত্যুবরণ করেন, তখনও তাঁর লৌহবর্ম এক ইয়াহুদি’র কাছে ত্রিশ সা’ যবের বিনিময়ে বন্ধক ছিল, যা তিনি তাঁর পরিবার-পরিজনের লোকের জন্য ক্রয় করেছিলেন।
