৪৫/৮৪. অধ্যায়ঃ

মুদাব্বার গোলাম ক্রয়-বিক্রয় করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৫২

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: أَعْتَقَ رَجُلٌ مِنْ بَنِي عُذْرَةَ عَبْدًا لَهُ عَنْ دُبُرٍ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَلَكَ مَالٌ غَيْرُهُ؟»، قَالَ: لَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَشْتَرِيهِ مِنِّي؟»، فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ الْعَدَوِيُّ بِثَمَانِ مِائَةِ دِرْهَمٍ، فَجَاءَ بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَفَعَهَا إِلَيْهِ، ثُمَّ قَالَ: " ابْدَأْ بِنَفْسِكَ فَتَصَدَّقْ عَلَيْهَا، فَإِنْ فَضَلَ شَيْءٌ فَلِأَهْلِكَ، فَإِنْ فَضَلَ مِنْ أَهْلِكَ شَيْءٌ فَلِذِي قَرَابَتِكَ، فَإِنْ فَضَلَ مِنْ ذِي قَرَابَتِكَ شَيْءٌ فَهَكَذَا وَهَكَذَا وَهَكَذَا يَقُولُ: بَيْنَ يَدَيْكَ وَعَنْ يَمِينِكَ وَعَنْ شِمَالِكَ "

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

উযরাহ গোত্রের এক ব্যক্তি তার এক গোলামকে তার মৃত্যুর পর সে আযাদ হবে এই মর্মে আযাদ করল। এ খবর রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পৌঁছলে তিনি বললেন : এই গোলাম ছাড়া তোমার অন্য কোন সম্পদ আছে কি? সে বলল : না।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন : আমার নিকট হতে এই দাসকে কেউ ক্রয় করবে কি? তখন নু’আইম ইবনু আবদুল্লাহ ঐ গোলামকে আটশত দিরহামের বিনিময়ে ক্রয় করলেন এবং ঐ দিরহামসহ তাঁর [নবী (ﷺ)-এর] কাছে উপস্থিত হলেন। তিনি (ﷺ) এ দিরহাম ঐ মালিককে দিয়ে বললেন : প্রথমে নিজের জন্য খরচ করো। তারপর কিছু থাকলে তা পরিবারের লোকদের খরচ করো। আরো অবশিষ্ট থাকলে আত্মীয়-স্বজনকে দান করো। তারপরেও যদি কিছু বাকি থাকে, তবে এরূপ, এরূপ এবং এরূপ। তিনি বললেন, তোমার সামনে, তোমার ডানে এবং তোমার বামে দান করো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন