৪৫/৮৪. অধ্যায়ঃ
মুদাব্বার গোলাম ক্রয়-বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৬৫৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৫৩
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ يُقَالُ لَهُ: أَبُو مَذْكُورٍ أَعْتَقَ غُلَامًا لَهُ عَنْ دُبُرٍ يُقَالُ لَهُ: يَعْقُوبُ لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ، فَدَعَا بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَنْ يَشْتَرِيهِ؟»، فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ بِثَمَانِ مِائَةِ دِرْهَمٍ، فَدَفَعَهَا إِلَيْهِ وَقَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ فَقِيرًا فَلْيَبْدَأْ بِنَفْسِهِ، فَإِنْ كَانَ فَضْلًا فَعَلَى عِيَالِهِ، فَإِنْ كَانَ فَضْلًا فَعَلَى قَرَابَتِهِ، أَوْ عَلَى ذِي رَحِمِهِ، فَإِنْ كَانَ فَضْلًا فَهَا هُنَا وَهَا هُنَا»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আবু মাযকুর নামের এক আনসারি লোক তাঁর ইয়াকুব নামের দাসকে বলল, আমার মৃত্যুর পর তুমি মুক্ত হয়ে যাবে। এ ছাড়া তার আর কোন সম্পদ ছিল না। রাসূলুল্লাহ (ﷺ) তাকে তার গোলামসহ ডেকে আনলেন। তারপর বললেন, কে এই গোলামকে ক্রয় করবে? নু'আইম ইবনু আবদুল্লাহ (রাঃ) ঐ গোলামকে আটশত দিরহামের বিনিময়ে ক্রয় করলেন। তিনি (ﷺ) ঐ দিরহামগুলো আনসারি ব্যক্তিকে দিয়ে বললেন, তোমাদের মাঝে কেউ গরীব হলে সে যেন তার নিজ হতে খরচ করা শুরু করে। তারপরও কিছু উদ্বৃত্ত থাকলে যেন স্বীয় পরিবারের লোকের জন্য খরচ করে। তারপরও কিছু থাকলে তা আত্মীয়-স্বজনের জন্য খরচ করে। তারপরও কিছু বাকী থাকলে, এদিক-ওদিক দান করবে।
