৪৫/৮৫. অধ্যায়ঃ
মালিকের সাথে চুক্তিবদ্ধ বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৬৫৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৫৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ أَخْبَرَتْهُ، أَنَّ بَرِيرَةَ جَاءَتْ عَائِشَةَ تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا شَيْئًا، فَقَالَتْ لَهَا عَائِشَةُ: ارْجِعِي إِلَى أَهْلِكِ، فَإِنْ أَحَبُّوا أَنْ أَقْضِيَ عَنْكِ كِتَابَتَكِ، وَيَكُونَ وَلَاؤُكِ لِي، فَعَلْتُ، فَذَكَرَتْ ذَلِكَ بَرِيرَةُ لِأَهْلِهَا، فَأَبَوْا، وَقَالُوا: إِنْ شَاءَتْ أَنْ تَحْتَسِبَ عَلَيْكِ فَلْتَفْعَلْ، وَيَكُونَ لَنَا وَلَاؤُكِ، فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ابْتَاعِي وَأَعْتِقِي، فَإِنَّ الْوَلَاءَ لِمَنْ أَعْتَقَ»، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَالُ أَقْوَامٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، فَمَنِ اشْتَرَطَ شَيْئًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، فَلَيْسَ لَهُ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ، وَشَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
বারিরা (রাঃ) তাঁর মুক্তি লাভের চুক্তিতে ধার্যকৃত অর্থ আদায়ের জন্য সাহায্য চাইতে আয়িশা (রাঃ)-এর নিকট আসলেন। আয়িশা (রাঃ) তাকে বললেন: তুমি তোমার মালিকদের কাছে ফিরে গিয়ে বল, যদি তারা এ বিষয়ে সম্মতি প্রদান করে যে, আমি তাদের চুক্তিতে প্রাপ্য অর্থ আদায় করে দিলে তোমার ওলাউ আমার হবে, তাহলে আমি তোমার সকল প্রাপ্য আদায় করে দেব। বারিরা (রাঃ) তাঁর মালিকদের এ কথা জানালে তারা তা অস্বীকৃতি প্রদান করে বলল: যদি আয়িশা তোমাকে সওয়াব অর্জনের জন্য সাহায্য করতে চান তবে করতে পারেন, কিন্তু ওলাউ আমাদেরই থাকবে। আয়িশা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এ কথা উল্লেখ করলে তিনি (ﷺ) বলেন: তুমি ক্রয় করে তাকে আজাদ করে দাও। ওলাউ তারই জন্য, যে মুক্ত করে।এরপর তিনি (ﷺ) বললেন: লোকেদের কি হলো, তারা এমন শর্ত প্রদান করে যা আল্লাহর কিতাবে নেই। যারা এমন শর্ত প্রদান করে, যা আল্লাহর কিতাবে নেই, তা তাকে প্রদান করা হবে না, যদিও শতবার এমন শর্ত করে। আল্লাহর শর্তই সর্বাধিক গ্রহণযোগ্য ও পালনীয়।
