৪৫/৯০. অধ্যায়ঃ
মদ ক্রয়-বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৬৬৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৬৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ ابْنِ وَعْلَةَ الْمِصْرِيِّ أَنَّهُ: سَأَلَ ابْنَ عَبَّاسٍ عَمَّا يُعْصَرُ مِنَ الْعِنَبِ، قَالَ ابْنُ عَبَّاسٍ: أَهْدَى رَجُلٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاوِيَةَ خَمْرٍ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ عَلِمْتَ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَهَا؟»، فَسَارَّ، وَلَمْ أَفْهَمْ مَا سَارَّ كَمَا أَرَدْتُ، فَسَأَلْتُ إِنْسَانًا إِلَى جَنْبِهِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِمَ سَارَرْتَهُ»، قَالَ: أَمَرْتُهُ أَنْ يَبِيعَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الَّذِي حَرَّمَ شُرْبَهَا، حَرَّمَ بَيْعَهَا»، فَفَتَحَ الْمَزَادَتَيْنِ حَتَّى ذَهَبَ مَا فِيهِمَا
ইব্ন ওয়ালা মিসরী (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি ইবনু আব্বাস (রাঃ)-এর নিকট আঙ্গুর নিংড়ানো পানি সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেন: জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে মদের কলসি উপহার দিল। তখন নবী (ﷺ) তাকে বললেন: তুমি কি জান না যে, মহান ও মহীয়ান আল্লাহ মদ হারাম করেছেন? তখন এক লোক কানে কানে কি যেন বলল, তা আমি বুঝতে পারলাম না। আমি তার নিকটস্থ লোককে জিজ্ঞেস করলাম। তখন নবী (ﷺ) তাকে বললেন: তুমি ওর কানে কানে কী বলেছ? সে বলল: আমি তার কানে কানে বলেছি, তুমি এটা বেচে দাও। তখন নবী (ﷺ) বললেন : যিনি এটা পান করাকে হারাম করেছেন, তিনি এটা বিক্রয় করাও হারাম করেছেন। তখন সে কলসি দুটির মুখ খুলে দিল বিধায় তাতে যা ছিল সব পড়ে গেল।
