৪৫/৯৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৬৭৭ - ক্রয়-বিক্রয়
কোন ব্যক্তি যদি কোন পণ্য ক্রয় করার পর নিঃস্ব হয়ে যায়, আর বিক্রিত মাল তার কাছে পাওয়া যায়
সুনানে আন-নাসায়ী : ৪৬৭৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৬৭৭
أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، وَإِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، وَاللَّفْظُ لَهُ قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ أَبِي حُسَيْنٍ، أَنَّ أَبَا بَكْرِ بْنَ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، أَخْبَرَهُ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَهُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «عَنِ الرَّجُلِ يُعْدِمُ إِذَا وُجِدَ عِنْدَهُ الْمَتَاعُ بِعَيْنِهِ، وَعَرَفَهُ أَنَّهُ لِصَاحِبِهِ الَّذِي بَاعَهُ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রাহ্ (রাঃ) সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণিত। [তিনি (ﷺ) বলেছেন] যখন কোন লোক নিঃস্ব হয়ে যায়, আর তার নিকট কারো বিক্রয়কৃত পণ্য হুবহু পাওয়া যায়, আর বিক্রেতা তা শনাক্ত করতে পারে, তবে তা বিক্রেতারই হবে।
