৪৫/৯৬. অধ্যায়ঃ

কোন ব্যক্তির বিক্রিত পণ্য অন্যের মালিকানা প্রমাণিত হলে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৮০

أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ ذُؤَيْبٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ ابْنِ جُرَيْجٍ، وَلَقَدْ أَخْبَرَنِي عِكْرِمَةُ بْنُ خَالِدٍ، أَنَّ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ الْأَنْصَارِيَّ، ثُمَّ أَحَدَ بَنِي حَارِثَةَ أَخْبَرَهُ أَنَّهُ كَانَ عَامِلًا عَلَى الْيَمَامَةِ، وَأَنَّ مَرْوَانَ كَتَبَ إِلَيْهِ، أَنَّ مُعَاوِيَةَ كَتَبَ إِلَيْهِ: أَنَّ أَيَّمَا رَجُلٍ سُرِقَ مِنْهُ سَرِقَةٌ، فَهُوَ أَحَقُّ بِهَا حَيْثُ وَجَدَهَا، ثُمَّ كَتَبَ بِذَلِكَ مَرْوَانُ إِلَيَّ، فَكَتَبْتُ إِلَى مَرْوَانَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِأَنَّهُ إِذَا كَانَ الَّذِي ابْتَاعَهَا مِنَ الَّذِي سَرَقَهَا غَيْرُ مُتَّهَمٍ، يُخَيَّرُ سَيِّدُهَا، فَإِنْ شَاءَ أَخَذَ الَّذِي سُرِقَ مِنْهُ بِثَمَنِهَا، وَإِنْ شَاءَ اتَّبَعَ سَارِقَهُ، ثُمَّ قَضَى بِذَلِكَ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ»، فَبَعَثَ مَرْوَانُ بِكِتَابِي إِلَى مُعَاوِيَةَ، وَكَتَبَ مُعَاوِيَةُ إِلَى مَرْوَانَ: إِنَّكَ لَسْتَ أَنْتَ وَلَا أُسَيْدٌ تَقْضِيَانِ عَلَيَّ، وَلَكِنِّي أَقْضِي فِيمَا وُلِّيتُ عَلَيْكُمَا، فَأَنْفِذْ لِمَا أَمَرْتُكَ بِهِ، فَبَعَثَ مَرْوَانُ بِكِتَابِ مُعَاوِيَةَ، فَقُلْتُ: لَا أَقْضِي بِهِ مَا وُلِّيتُ بِمَا قَالَ مُعَاوِيَةُ

ইকরিমা ইব্‌ন খালিদ (রহঃ) হতে বর্ণিতঃ

উসাইদ ইবন হুদাইর আল আনসারি, বানু হারিসা-র কেউ তাকে বলেন যে, উসাইদ (রাঃ) ইয়ামামার শাসনকর্তা ছিলেন। মারওয়ান তার কাছে চিঠি লিখেন যে, মু'আবিয়া (রাঃ) তার কাছে চিঠি লিখেছেন: যার কোন বস্তু চুরি হয়, তবে সে তার মালিক অধিক হকদার, যেখানেই সে তা খুঁজে পাক না কেন।উসাইদ (রাঃ) বলেন: মারওয়ান আমাকে চিঠিতে এরূপ লিখলে আমি মারওয়ান-কে লিখে পাঠালাম, নবী (ﷺ) ফয়সালা দিয়েছেন: যখন এমন কোন ব্যক্তি চোরের কাছ থেকে কিছু কেনে যার বিরুদ্ধে কোন অভিযোগ নেই, তবে মালের মালিককে ইখতিয়ার দেয়া হয়েছে, চাইলে সে মূল্য দিয়ে তা নিবে, না হয় চোরের সন্ধান করবে। এরপর আবু বকর, উমর এবং উসমান (রাঃ) এরূপই ফয়সালা করেছেন। মারওয়ান আমার চিঠিটি মু'আবিয়ার কাছে পাঠালে মু'আবিয়া (রাঃ) মারওয়ান-কে লিখেন যে, তুমি এবং উসাইদ আমার বিপরীতে ফয়সালা দিতে পার না; বরং আমি যে কর্তৃত্ব লাভ করেছি, সে জন্য আমিই তোমাদের বিপরীতে ফয়সালা দিতে পারি। অতএব আমি যে আদেশ করেছি তা কার্যকর কর। মারওয়ান মু'আবিয়া (রাঃ)-এর লেখা চিঠি আমার নিকট পাঠালে আমি বললাম: আমি যতদিন শাসক থাকি, ততদিন সে যা বলেছে সে মতে ফয়সালা করব না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন