৪৫/৯৬. অধ্যায়ঃ
কোন ব্যক্তির বিক্রিত পণ্য অন্যের মালিকানা প্রমাণিত হলে
সুনানে নাসাঈ : ৪৬৭৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৭৯
أَخْبَرَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، قَالَ: حَدَّثَنِي أُسَيْدُ بْنُ حُضَيْرِ بْنِ سِمَاكٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى أَنَّهُ إِذَا وَجَدَهَا فِي يَدِ الرَّجُلِ غَيْرِ الْمُتَّهَمِ، فَإِنْ شَاءَ أَخَذَهَا بِمَا اشْتَرَاهَا، وَإِنْ شَاءَ اتَّبَعَ سَارِقَهُ، وَقَضَى بِذَلِكَ أَبُو بَكْرٍ وَعُمَرُ»
উসায়দ ইব্ন হুযায়র ইব্ন সিমাক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ফায়সালা দিয়েছেন, যদি কোন ব্যক্তি এমন কোন ব্যক্তির কাছে তার মাল পায়, যে ব্যক্তি কোন অভিযোগের উপযুক্ত নয়, তবে তার ইচ্ছা হলে সে ঐ মূল্য দিয়ে সে তা গ্রহণ করতে পারে, যে মূল্য দিয়ে সে ব্যক্তি ক্রয় করেছে। আর ইচ্ছা করলে চোরকে সন্ধান করতে পারে। আবু বকর ও উমর (রাঃ)-ও এমনই ফায়সালা দিয়েছেন।
