৪৫/৯৮. অধ্যায়ঃ
ঋণ সম্পর্কে কঠোর সতর্কবাণী
সুনানে নাসাঈ : ৪৬৮৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৮৪
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، عَنْ إِسْمَعِيلَ، قَالَ: حَدَّثَنَا الْعَلَاءُ، عَنْ أَبِي كَثِيرٍ، مَوْلَى مُحَمَّدِ بْنِ جَحْشٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَحْشٍ قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ، ثُمَّ وَضَعَ رَاحَتَهُ عَلَى جَبْهَتِهِ، ثُمَّ قَالَ: «سُبْحَانَ اللَّهِ، مَاذَا نُزِّلَ مِنَ التَّشْدِيدِ» فَسَكَتْنَا وَفَزِعْنَا، فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ، سَأَلْتُهُ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا التَّشْدِيدُ الَّذِي نُزِّلَ؟ فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ أَنَّ رَجُلًا قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ أُحْيِيَ، ثُمَّ قُتِلَ ثُمَّ أُحْيِيَ، ثُمَّ قُتِلَ وَعَلَيْهِ دَيْنٌ، مَا دَخَلَ الْجَنَّةَ حَتَّى يُقْضَى عَنْهُ دَيْنُهُ»
মুহাম্মদ ইব্ন জাহাশ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বসেছিলাম। এমন সময় তিনি (ﷺ) আকাশের দিকে তাঁর মাথা তুললেন, তারপর তাঁর হাত ললাটের উপর রেখে বলেন: সুবহানাল্লাহ! কী কঠোরতাই না নাজিল হলো! আমরা ভয়ে বাকহীন হয়ে গেলাম।পরদিন আমি জিজ্ঞেস করলাম: হে আল্লাহর রাসূল! সেটা কী যে 'কঠোরতা নাজিল' করা হলো! তিনি (ﷺ) বললেন: যাঁর হাতে আমার প্রাণ তাঁর শপথ! যদি কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আবার জীবন লাভ করে; আবার শহীদ হয় এবং আবার জীবন লাভ করে, পরে আবার শহীদ হয়, আর তার ওপর ঋণ থাকে, তবে তার পক্ষ হতে সে ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
