৪৫/৯৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৬৮৩ - ক্রয়-বিক্রয়
ঋণ নেয়া প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৪৬৮৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৬৮৩
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي رَبِيعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: اسْتَقْرَضَ مِنِّي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعِينَ أَلْفًا، فَجَاءَهُ مَالٌ فَدَفَعَهُ إِلَيَّ، وَقَالَ: «بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالْأَدَاءُ»
ইসমা'ঈল ইবনু ইবরাহীম ইবনু 'আবদুল্লাহ ইবনু আবূ রবী'আহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
ইসমা'ঈল ইবনু ইবরাহীম ইবনু 'আবদুল্লাহ ইবনু আবূ রবী'আহ্ (রহঃ) তার পিতার সূত্রে দাদা হতে বর্ণনা করেন। নবী (ﷺ) আমার কাছ থেকে চল্লিশ হাজার দিরহাম ঋণ নিয়েছিলেন। এরপর তাঁর কাছে সম্পদ আসলে তিনি (ﷺ) তা আদায় করে বলেন : আল্লাহ তা'আলা তোমার পরিবার, সম্পদে এবং মালে বারাকাত দান করুন। ঋণের বিনিময় এই যে, কর্জদাতার কৃতজ্ঞতা প্রকাশ এবং তা পরিশোধ করবে।
