৪৫/৯৯. অধ্যায়ঃ
ঋণের ক্ষেত্রে সহজ করা
সুনানে নাসাঈ : ৪৬৮৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৮৬
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ زِيَادِ بْنِ عَمْرِو بْنِ هِنْدٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُذَيْفَةَ قَالَ: كَانَتْ مَيْمُونَةُ تَدَّانُ، وَتُكْثِرُ، فَقَالَ لَهَا أَهْلُهَا فِي ذَلِكَ وَلَامُوهَا، وَوَجَدُوا عَلَيْهَا، فَقَالَتْ: لَا أَتْرُكُ الدَّيْنَ وَقَدْ سَمِعْتُ خَلِيلِي وَصَفِيِّي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ أَحَدٍ يَدَّانُ دَيْنًا فَعَلِمَ اللَّهُ أَنَّهُ يُرِيدُ قَضَاءَهُ إِلَّا أَدَّاهُ اللَّهُ عَنْهُ فِي الدُّنْيَا»...[حكم الألباني] صحيح دون قوله في الدنيا
ইমরান ইব্ন হুযায়ফা (রাঃ) হতে বর্ণিতঃ
মায়মূনা (রাঃ) প্রচুর পরিমাণে ঋণ করতেন। তাঁর পরিবারের লোকজন তাকে এ বিষয়ে কঠিন কথা বলল, ভর্ৎসনা করত এবং তাঁর ওপর অসন্তুষ্ট হতো। তখন তিনি বললেন: আমি ঋণ নেয়া পরিত্যাগ করব না। কারণ আমি আমার প্রিয়তম (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি ঋণ করে আর আল্লাহ তা’আলা অবহিত আছেন যে, তা পরিশোধের উদ্দেশ্য তার আছে, তা হলে আল্লাহ তা’আলা পৃথিবীতে তার ঋণ পরিশোধ করে দেবেন।
