৫/১১. অধ্যায়ঃ
আবাসে যুহরের সলাতের রাক'আত সংখ্যা
সুনানে নাসাঈ : ৪৬৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، وَإِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، سَمِعَا أَنَسًا قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا وَبِذِي الْحُلَيْفَةِ الْعَصْرَ رَكْعَتَيْنِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবি (ﷺ)-এর সাথে মদিনায় যুহরের সালাত চার রাকাত আদায় করেছি এবং যুল-হুলাইফাতে আসরের সালাত (সফরের কারণে) দুই রাকাত আদায় করেছি।
