৪৫/১০৪. অধ্যায়ঃ
ঋণ আদায় করার ক্ষেত্রে নম্র ব্যবহার করা
সুনানে নাসাঈ : ৪৬৯৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৯৪
أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ رَجُلًا لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ، وَكَانَ يُدَايِنُ النَّاسَ، فَيَقُولُ لِرَسُولِهِ: خُذْ مَا تَيَسَّرَ، وَاتْرُكْ مَا عَسُرَ وَتَجَاوَزْ، لَعَلَّ اللَّهَ تَعَالَى أَنْ يَتَجَاوَزَ عَنَّا، فَلَمَّا هَلَكَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ: هَلْ عَمِلْتَ خَيْرًا قَطُّ؟ قَالَ: لَا. إِلَّا أَنَّهُ كَانَ لِي غُلَامٌ وَكُنْتُ أُدَايِنُ النَّاسَ، فَإِذَا بَعَثْتُهُ لِيَتَقَاضَى قُلْتُ لَهُ: خُذْ مَا تَيَسَّرَ، وَاتْرُكْ مَا عَسُرَ، وَتَجَاوَزْ لَعَلَّ اللَّهَ يَتَجَاوَزُ عَنَّا. قَالَ اللَّهُ تَعَالَى: قَدْ تَجَاوَزْتُ عَنْكَ "
আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেন, এক ব্যক্তি কখনো কোন ভালো কাজ করেনি। তবে সে মানুষদের ঋণ দিত আর তার প্রতিনিধিকে বলত, যা সহজভাবে পাও তা নাও, যেখানে ঋণী ব্যক্তি অভাবী হয় সেখানে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। হয়তো আল্লাহ তা'আলা আমাদের ক্ষমা করে দেবেন। যখন সেই লোক মারা গেল, তখন আল্লাহ তা'আলা তাকে জিজ্ঞেস করেন : তুমি কি কোন সৎকাজ করেছ? সে ব্যক্তি বলল : না, কিন্তু আমার এক দাস ছিল, আমি লোকেদেরকে ঋণ দিতাম, যখন আমি তাকে ঋণ আদায় করতে পাঠাতাম, তখন বলে দিতাম : যদি সহজভাবে পাওয়া যায়, তবে তা গ্রহণ করবে আর যেখানে কষ্ট হয়, সেখানে ছেড়ে দেবে, ক্ষমা করে দেবে। তখন আল্লাহ তা'আলা বললেন : নিশ্চিতভাবে আমিও তোমাকে ক্ষমা করলাম।
