৪৫/১০৪. অধ্যায়ঃ
ঋণ আদায় করার ক্ষেত্রে নম্র ব্যবহার করা
সুনানে নাসাঈ : ৪৬৯৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৯৫
أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا الزُّبَيْدِيُّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " كَانَ رَجُلٌ يُدَايِنُ النَّاسَ، وَكَانَ إِذَا رَأَى إِعْسَارَ الْمُعْسِرِ قَالَ لِفَتَاهُ: تَجَاوَزْ عَنْهُ، لَعَلَّ اللَّهَ تَعَالَى يَتَجَاوَزُ عَنَّا، فَلَقِيَ اللَّهَ فَتَجَاوَزَ عَنْهُ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: এক লোক মানুষদের ঋণ দিত; যখন সে দেখত লোকটি গরিব, তখন সে তার দাসকে বলত: তাকে মাফ করে দাও; হয়তো আল্লাহ তা’আলা এর বিনিময়ে আমাদেরকে মাফ করবেন। লোকটি মারা গেল এবং আল্লাহ তা’আলার দরবারে উপস্থিত হলে, আল্লাহ তা’আলা তাকে মাফ করে দিলেন।
