৪৫/১০৪. অধ্যায়ঃ
ঋণ আদায় করার ক্ষেত্রে নম্র ব্যবহার করা
সুনানে নাসাঈ : ৪৬৯৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৯৬
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ، عَنْ إِسْمَعِيلَ ابْنِ عُلَيَّةَ، عَنْ يُونُسَ، عَنْ عَطَاءِ بْنِ فَرُّوخَ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَدْخَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ رَجُلًا كَانَ سَهْلًا مُشْتَرِيًا، وَبَائِعًا، وَقَاضِيًا، وَمُقْتَضِيًا الْجَنَّةَ»
উসমান ইব্ন আফ্ফান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তাআলা এমন এক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন, যে ব্যক্তি ক্রয়-বিক্রয়ে, ঋণ আদান-প্রদানের ক্ষেত্রে মানুষদের সাথে নম্র ব্যবহার করত।
