৪৫/১০৫. অধ্যায়ঃ
মাল ছাড়া অংশীদার হওয়া
সুনানে নাসাঈ : ৪৬৯৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৯৮
أَخْبَرَنَا نُوحُ بْنُ حَبِيبٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَعْتَقَ شِرْكًا لَهُ فِي عَبْدٍ أُتِمَّ مَا بَقِيَ فِي مَالِهِ، إِنْ كَانَ لَهُ مَالٌ يَبْلُغُ ثَمَنَ الْعَبْدِ»
আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ)] হতে বর্ণিতঃ
যুহরী সালিম হতে, তিনি তার পিতা আবদুল্লাহ ইবন উমর (রাঃ) হতে বর্ণনা করেন। নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি দাসের মাঝে তার অংশ মুক্ত করে দেয়, তখন সে যেন অন্যের অংশও নিজের মাল দ্বারা আযাদ করে দেয়, যদি তার কাছে দাস আযাদ করার মতো যথেষ্ট সম্পদ থাকে।
