৪৬/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৭২৩ - কাসামাহ
ক্বিসাস (সমান প্রতিশোধ)
সুনানে আন-নাসায়ী : ৪৭২৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৭২৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَقُ، عَنْ عَوْفٍ الْأَعْرَابِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِيهِ قَالَ: جِيءَ بِالْقَاتِلِ الَّذِي قَتَلَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، جَاءَ بِهِ وَلِيُّ الْمَقْتُولِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَعْفُو؟» قَالَ: لَا، قَالَ: «أَتَقْتُلُ؟» قَالَ: نَعَمْ. قَالَ: «اذْهَبْ» فَلَمَّا ذَهَبَ دَعَاهُ، قَالَ: «أَتَعْفُو؟» قَالَ: لَا. قَالَ: «أَتَأْخُذُ الدِّيَةَ؟» قَالَ: لَا. قَالَ: «أَتَقْتُلُ؟» قَالَ: نَعَمْ. قَالَ: «اذْهَبْ» فَلَمَّا ذَهَبَ قَالَ: «أَمَا إِنَّكَ إِنْ عَفَوْتَ عَنْهُ، فَإِنَّهُ يَبُوءُ بِإِثْمِكَ وَإِثْمِ صَاحِبِكَ» فَعَفَا عَنْهُ، فَأَرْسَلَهُ قَالَ: فَرَأَيْتُهُ يَجُرُّ نِسْعَتَهُ
ওয়ায়ল হায্রামী (রাঃ) হতে বর্ণিতঃ
'আলক্বামাহ্ ইবনু ওয়ায়িল আল হাফ্রামী (রাঃ) সূত্রে তার পিতার হতে বর্ণনা করেন। তিনি বলেন, যে ঘাতক কাউকে হত্যা করেছিল, তাকে রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট নিয়ে আসা হল। নিহত ব্যক্তির অভিভাবকই তাকে উপস্থিত করল। রাসূলুল্লাহ (সাঃ) জিজ্ঞেস করলেন: তুমি কি তাকে ক্ষমা করে দেবে? সে বলল না। তিনি (সাঃ) বললেন: তাকে হত্যা করবে? সে বলল, হ্যাঁ। তিনি (সাঃ) বললেন: যাও, তাকে হত্যা কর। সে রওয়ানা হলে তিনি (সাঃ) তাকে ডেকে জিজ্ঞেস করলেন: তুমি কি তাকে ক্ষমা করবে? সে বলল, না। তিনি (সাঃ) বললেন: দিয়াত নেবে? সে বলল, না। তিনি (সাঃ) বললেন: তাকে হত্যা করবে? সে বলল, হ্যাঁ। তিনি (সাঃ) বললেন: যাও। সে রওয়ানা হলে তিনি (সাঃ) তাকে বললেন, যদি তুমি তাকে ক্ষমা কর, তবে সে তোমার গুনাহ এবং তোমার বন্ধুর গুনাহ বহন করবে। তখন সে তাকে ক্ষমা করে ছেড়ে দিল। সে ব্যক্তি তার রশি টানতে টানতে চলে গেল।
