৪৬/৬. অধ্যায়ঃ
'আলক্বামাহ্ ইবনু ওয়ায়িল থেকে বর্ণনাকারীদের পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৭২৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭২৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، عَنْ أَبِي عَوَانَةَ، عَنْ إِسْمَعِيلَ بْنِ سَالِمٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُمْ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِرَجُلٍ قَدْ قَتَلَ رَجُلًا، فَدَفَعَهُ إِلَى وَلِيِّ الْمَقْتُولِ يَقْتُلُهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِجُلَسَائِهِ: «الْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ» قَالَ: فَاتَّبَعَهُ رَجُلٌ، فَأَخْبَرَهُ، فَلَمَّا أَخْبَرَهُ تَرَكَهُ. قَالَ: فَلَقَدْ رَأَيْتُهُ يَجُرُّ نِسْعَتَهُ حِينَ تَرَكَهُ يَذْهَبُ فَذَكَرْتُ ذَلِكَ لِحَبِيبٍ فَقَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَشْوَعَ قَالَ: وَذَكَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ الرَّجُلَ بِالْعَفْوِ
ইসমাঈল ইব্ন সালিম হতে বর্ণিতঃ
ইসমাঈল ইবন সালিম (রহঃ) আলকামা ইবন ওয়াইল (রহঃ) হতে বর্ণনা করেন, তার পিতা তাদের কাছে বর্ণনা করেছেন, একদিন নবী (ﷺ) এর নিকট এমন জনৈক ব্যক্তিকে আনা হলো, যে অন্য এক ব্যক্তিকে হত্যা করেছে। তিনি (ﷺ) হত্যাকারীকে নিহত ব্যক্তির ওয়ারিসের কাছে সোপর্দ করে দিলেন যাতে সে তাকে হত্যা করে। তারপর নবী (ﷺ) সাহাবীদেরকে বললেন : নিহত ব্যক্তি এবং হত্যাকারী উভয়ে জাহান্নামে যাবে। জনৈক ব্যক্তি ওয়াইল-কে এই সংবাদ দিল। যখন তাকে এ সংবাদ দেয়া হলো, সে হত্যাকারীকে ছেড়ে দিল। বর্ণনাকারী বলেন : আমি দেখলাম, তাকে ছেড়ে দেয়ার পর সে রশি টানতে টানতে প্রস্থান করল। রাবী ইসমাঈল বলেন : আমি হাবীব-এর নিকট এই হাদীস বর্ণনা করলে তিনি বললেন : আমার নিকট সাঈদ ইবন আশওয়া‘ বর্ণনা করেছেন, নবী (ﷺ) সেই ব্যক্তিকে ক্ষমা করার আদেশ দেন।
