৪৬/১২. অধ্যায়ঃ
মুসলিম হতে কাফিরের ক্বিসাস রহিত হওয়া
সুনানে নাসাঈ : ৪৭৪৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৪৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُطَرِّفِ بْنِ طَرِيفٍ، عَنْ الشَّعْبِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ يَقُولُ: سَأَلْنَا عَلِيًّا فَقُلْنَا: هَلْ عِنْدَكُمْ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْءٌ سِوَى الْقُرْآنِ؟ فَقَالَ: «لَا، وَالَّذِي فَلَقَ الْحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ، إِلَّا أَنْ يُعْطِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَبْدًا فَهْمًا فِي كِتَابِهِ أَوْ مَا فِي هَذِهِ الصَّحِيفَةِ» قُلْتُ: وَمَا فِي الصَّحِيفَةِ؟ قَالَ: «فِيهَا الْعَقْلُ، وَفِكَاكُ الْأَسِيرِ، وَأَنْ لَا يُقْتَلَ مُسْلِمٌ بِكَافِرٍ»
আবূ জুহায়ফা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ জুহাইফা (রাঃ) বলেন, একদিন আমরা আলী (রাঃ)-কে জিজ্ঞেস করলাম : আপনার নিকট কি কুরআন ব্যতীত রাসূলুল্লাহ (ﷺ) এর কোন অন্য বাণী রয়েছে?তিনি বললেন : না, আল্লাহ তাআলার শপথ! যিনি বীজ বিদীর্ণ করে অঙ্কুর বের করে থাকেন এবং জীবন দান করেন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কোন বান্দাকে তাঁর কিতাবের যে জ্ঞান দান করেন অথবা যা এ পাণ্ডুলিপিতে রয়েছে সেটা ভিন্ন।আমি জিজ্ঞেস করলাম : ঐ পাণ্ডুলিপিতে কী রয়েছে। তিনি বললেন : তাতে রয়েছে দিয়াতের আহকাম, দাসমুক্ত করার বর্ণনা; আরো রয়েছে, কোন মুসলিমকে কোন কাফির এর পরিবর্তে হত্যা করা যাবে না।
