৪৬/১৯. অধ্যায়ঃ
'আত্বা (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত এ হাদীসের রাবীর বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৭৬৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৭৬৫
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ بَكَّارٍ، قَالَ: أَنْبَأَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ صَفْوَانَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَمَّيْهِ سَلَمَةَ، وَيَعْلَى ابْنَيْ أُمَيَّةَ قَالَا: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ، وَمَعَنَا صَاحِبٌ لَنَا، فَقَاتَلَ رَجُلًا مِنَ الْمُسْلِمِينَ، فَعَضَّ الرَّجُلُ ذِرَاعَهُ، فَجَذَبَهَا مِنْ فِيهِ فَطَرَحَ ثَنِيَّتَهُ، فَأَتَى الرَّجُلُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْتَمِسُ الْعَقْلَ، فَقَالَ: «يَنْطَلِقُ أَحَدُكُمْ إِلَى أَخِيهِ فَيَعَضُّهُ كَعَضِيضِ الْفَحْلِ، ثُمَّ يَأْتِي يَطْلُبُ الْعَقْلَ لَا عَقْلَ لَهَا» فَأَبْطَلَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
মুহাম্মাদ (রহঃ) ‘আতা ইব্ন আবূ রাবাহ (রহঃ) থেকে, তিনি সাফ্ওয়ান ইব্ন ‘আবদুল্লাহ থেকে এবং তিনি তার দুই চাচা সালামা এবং ইয়ালা ইব্ন উমাইয়া (রাঃ) থেকে হতে বর্ণিতঃ
তাঁরা বলেন: আমরা তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বের হলাম। আমাদের সাথে এক লোক ছিল, সে এক মুসলিম ব্যক্তির সাথে ঝগড়া করলে, সে তার হাতে কামড় দিল। ঐ ব্যক্তি তার প্রতিপক্ষের মুখ হতে হাত টেনে নিলে তার সামনের দাঁত ভেঙে যায়। তখন সে ব্যক্তি নবী (ﷺ) এর নিকট এসে দিয়াতের জন্য আবেদন করল। তিনি (ﷺ) বললেন: তোমাদের কোন ব্যক্তি বের হয়ে তার ভাইকে জানোয়ারের ন্যায় কামড়ায়, পরে সে দিয়াতের জন্য আসে, তার জন্য কোন দিয়াত নেই। রাসূলুল্লাহ (ﷺ) তার দিয়াত বাতিল করে দেন।
