৪৬/৩৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৮১১ - কাসামাহ
মুকাতাব দাসের দিয়াত
সুনানে আন-নাসায়ী : ৪৮১১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৮১১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ النَّقَّاشِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي ابْنَ هَارُونَ، قَالَ: أَنْبَأَنَا حَمَّادٌ، عَنْ قَتَادَةَ، عَنْ خِلَاسٍ، عَنْ عَلِيٍّ، وَعَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُكَاتَبُ يَعْتِقُ بِقَدْرِ مَا أَدَّى، وَيُقَامُ عَلَيْهِ الْحَدُّ بِقَدْرِ مَا عَتَقَ مِنْهُ، وَيَرِثُ بِقَدْرِ مَا عَتَقَ مِنْهُ»
ইব্ন আব্বাস (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে হতে বর্ণিতঃ
ইবনু 'আব্বাস (রাঃ) সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: মুকাতাব ততটুকু মুক্ত হবে, যতটুকু মূল্য সে আদায় করেছে। যতটুকু সে আযাদ হয়েছে তার ওপর ততটুকু হাদ্দ জারি করা হবে এবং সে যতটুকু মুক্ত হয়েছে, সেই অনুপাতে মীরাস পাবে।
