৪৬/৪০. অধ্যায়ঃ

একজনের অপরাধে অন্যজনকে অভিযুক্ত করা যাবে কি?

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৩৬

أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَتَّابٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ الْأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، عَنْ الْأَسْوَدِ بْنِ هِلَالٍ، وَكَانَ قَدْ أَدْرَكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رَجُلٍ مِنْ بَنِي ثَعْلَبَةَ بْنِ يَرْبُوعٍ أَنَّ نَاسًا مِنْ بَنِي ثَعْلَبَةَ أَصَابُوا رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ، هَؤُلَاءِ بَنُو ثَعْلَبَةَ قَتَلَتْ فُلَانًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَجْنِي نَفْسٌ عَلَى أُخْرَى» قَالَ شُعْبَةُ: «أَيْ لَا يُؤْخَذُ أَحَدٌ بِأَحَدٍ وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ»

আসওয়াদ ইব্‌ন হিলাল (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ)-এর সাক্ষাৎ পেয়েছিলেন। তিনি সালাবাহ ইবন ইয়ারবূ গোত্রের কোনো এক ব্যক্তি হতে বর্ণনা করেন, তাদের কিছু লোক নবী (ﷺ) এর কোনো এক সাহাবীকে হত্যা করেছিল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-এর একজন সাহাবী বললেন: “ইয়া রসূলুল্লাহ! এ সালাবাহ গোত্রের লোকেরা অমুককে হত্যা করেছে।” তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: ‘‘কোনো ব্যক্তি অন্যের অপরাধের কারণে শাস্তিযোগ্য হবে না।’’ শু’বাহ (রহঃ) বলেন, অর্থাৎ একজনের কারণে অন্যজনকে পাকড়াও করা হবে না। আল্লাহ তাআলাই অধিক অবগত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন