৪৭/১. অধ্যায়ঃ
চুরি করা গুরুতর অপরাধ
সুনানে নাসাঈ : ৪৮৭০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৭০
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ الْقَعْقَاعِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُهَا وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَنْتَهِبُ نُهْبَةً ذَاتَ شَرَفٍ يَرْفَعُ النَّاسُ إِلَيْهَا أَبْصَارَهُمْ وَهُوَ مُؤْمِنٌ»
আবূ হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: যখন কোন যিনাকারী যিনা করে, তখন সে মুমিন থাকাবস্থায় যিনা করে না, যখন চোর চুরি করে, তখন সে মুমিন থাকাবস্থায় চুরি করে না, আর কোন মদ্যপায়ীও মুমিন থাকাবস্থায় মদ্যপান করে না, আর কোন ছিনতাইকারী যখন সর্বসম্মুখে ছিনতাই করে, তখনও সে মুমিন থাকে না।
