৪৭/১. অধ্যায়ঃ
চুরি করা গুরুতর অপরাধ
সুনানে নাসাঈ : ৪৮৭১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৭১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، ح وَأَنْبَأَنَا أَحْمَدُ بْنُ سَيَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَقَالَ أَحْمَدُ فِي حَدِيثِهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: - «لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهُوَ مُؤْمِنٌ، ثُمَّ التَّوْبَةُ مَعْرُوضَةٌ بَعْدُ»
আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। ইমাম আহমাদ (রহঃ) তাঁর হাদীসে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন যিনাকারী যিনা করে, তখন সে মুমিন থাকাবস্থায় যিনা করে না, আর যখন চোর চুরি করে, তখন সে মুমিন থাকে না, আর মদ্যপায়ী মুমিন থাকাবস্থায় মদ্যপান করে না।এরপরও তাওবার অবকাশ রয়েছে।
