৪৭/৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৮৭৮ - চোরের হাত কাটা
চোরকে বিচারকের নিকট আনার পর ক্ষমা করা, আর এ সম্পর্কে সফওয়ান ইবনু উমাইয়্যাহ্-এর হাদীস বর্ণনায় ‘আত্বা হতে বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৪৮৭৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৮৭৮
أَخْبَرَنَا هِلَالُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ أُمَيَّةَ، أَنَّ رَجُلًا سَرَقَ بُرْدَةً لَهُ، فَرَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِقَطْعِهِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ تَجَاوَزْتُ عَنْهُ، فَقَالَ: «أَبَا وَهْبٍ أَفَلَا كَانَ قَبْلَ أَنْ تَأْتِيَنَا بِهِ»، فَقَطَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
সাফওয়ান ইব্ন উমাইয়া (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি তার চাদর চুরি হলে তিনি চোরকে নাবী (ﷺ) এর কাছে নিয়ে আসলেন। তিনি (ﷺ) তার হাত কাটার নির্দেশ দিলেন। তখন সফওয়ান (রাঃ) বললেন : হে আল্লাহর রসূল! আমি তাকে মাফ করে দিলাম। তিনি (ﷺ) বললেন : হে আবু ওয়াহাব! আমার কাছে নিয়ে আসার পূর্বে তুমি কেন তাকে মাফ করলে না? তখন রসূলুল্লাহ (ﷺ) তার হাত কেটে দিলেন।
