৪৭/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৮৯১ - চোরের হাত কাটা
কোন মাল রক্ষিত এবং কোন্টি অরক্ষিত
সুনানে আন-নাসায়ী : ৪৮৯১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৮৯১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْدَانَ بْنِ عِيسَى، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، قَالَ: حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ: أَنَّ امْرَأَةً مِنْ بَنِي مَخْزُومٍ سَرَقَتْ، فَأُتِيَ بِهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَاذَتْ بِأُمِّ سَلَمَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَتْ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ لَقَطَعْتُ يَدَهَا» فَقُطِعَتْ يَدُهَا
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
মাখযূম গোত্রের জনৈকা মহিলা চুরি করলে নাবী (ﷺ) এর কাছে তাকে উপস্থিত করা হল। সে উম্মু সালামাহ্ (রাঃ)-এর নিকট আশ্রয় গ্রহণ করল। নাবী (ﷺ) বললেন: এ যদি মুহাম্মাদ-এর মেয়ে ফাত্বিমাহ্ হত, তবুও তাঁর হাত কাটার নির্দেশ দিতাম। অতঃপর তার হাত কাটা হয়।
