৪৭/৫. অধ্যায়ঃ
কোন মাল রক্ষিত এবং কোন্টি অরক্ষিত
সুনানে নাসাঈ : ৪৮৯০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৯০
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ الْخَلِيلِ، عَنْ شُعَيْبِ بْنِ إِسْحَقَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ: أَنَّ امْرَأَةً كَانَتْ تَسْتَعِيرُ الْحُلِيَّ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَعَارَتْ مِنْ ذَلِكَ حُلِيًّا، فَجَمَعَتْهُ ثُمَّ أَمْسَكَتْهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِتَتُبْ هَذِهِ الْمَرْأَةُ، وَتُؤَدِّي مَا عِنْدَهَا مِرَارًا»، فَلَمْ تَفْعَلْ، فَأَمَرَ بِهَا فَقُطِعَتْ
নাফি (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে জনৈকা মহিলা অলঙ্কারাদি ধার করত। সে অলংকারাদি ধার করে সেটি নিজের কাছে রেখে দিত। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এই মহিলার তাওবা করা এবং তার কাছে যা আছে তা দিয়ে দেওয়া উচিত। কিন্তু সেই মহিলা তা অমান্য করায় তিনি (ﷺ) তার হাত কাটার নির্দেশ দেন।
