৪৭/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৮৮৯ - চোরের হাত কাটা
কোন মাল রক্ষিত এবং কোন্টি অরক্ষিত
সুনানে আন-নাসায়ী : ৪৮৮৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৮৮৯
أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي الْحَسَنُ بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ هَاشِمٍ الْجَنْبِيُّ أَبُو مَالِكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ امْرَأَةً كَانَتْ تَسْتَعِيرُ الْحُلِيَّ لِلنَّاسِ، ثُمَّ تُمْسِكُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِتَتُبْ هَذِهِ الْمَرْأَةُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَتَرُدَّ مَا تَأْخُذُ عَلَى الْقَوْمِ» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُمْ يَا بِلَالُ فَخُذْ بِيَدِهَا فَاقْطَعْهَا»...[حكم الألباني] ضعيف الإسناد
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈকা মহিলা লোকেদের থেকে অলঙ্কারাদি ধার করে নিজের কাছে রেখে দিত। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এই মহিলার উচিত আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) এর কাছে তাওবাহ্ করা এবং তার গোত্র থেকে যা গ্রহণ করেছে তা ফিরিয়ে দেয়া। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হে বিলাল! ওঠো এবং এই মহিলার হাত কেটে দাও।
