৪৭/৬. অধ্যায়ঃ
মাখযুম গোত্রের যে মহিলা চুরি করেছিল- এ সম্পর্কে যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত হাদীসে বর্ণনাকারীদের মধ্যে বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৮৯৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৯৪
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ قَالَ: كَانَتْ مَخْزُومِيَّةٌ تَسْتَعِيرُ مَتَاعًا وَتَجْحَدُهُ، فَرُفِعَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكُلِّمَ فِيهَا، فَقَالَ: «لَوْ كَانَتْ فَاطِمَةَ لَقَطَعْتُ يَدَهَا» قِيلَ لِسُفْيَانَ " مَنْ ذَكَرَهُ؟ قَالَ أَيُّوبُ بْنُ مُوسَى، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى
সুফয়ান (রাহঃ) হতে বর্ণিতঃ
মাখযূম গোত্রের জনৈকা মহিলা লোকেদের কাছ থেকে মালামাল ধার নিয়ে পরে তা অস্বীকার করত। তাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত করে তার বিষয় উল্লেখ করা হল। তিনি (ﷺ) বললেন: যদি ফাতিমা (রাঃ)-ও হতো, তাহলে তার হাত কেটে দিতাম। সুফইয়ান-কে জিজ্ঞেস করা হল, এটা কে বর্ণনা করেছেন? তিনি বললেন, ইনশাআল্লাহ তা'আলা এটি আইয়ূব ইবনু মূসা (রহঃ) যুহরী (রহঃ) হতে, তিনি উরওয়া হতে এবং তিনি আয়িশা (রাঃ) হতে।
