৪৭/৬. অধ্যায়ঃ
মাখযুম গোত্রের যে মহিলা চুরি করেছিল- এ সম্পর্কে যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত হাদীসে বর্ণনাকারীদের মধ্যে বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৮৯৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৯৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً سَرَقَتْ فَأُتِيَ بِهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: مَنْ يَجْتَرِئُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلَّا أَنْ يَكُونَ أُسَامَةَ، فَكَلَّمُوا أُسَامَةَ فَكَلَّمَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أُسَامَةُ، إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ كَانُوا إِذَا أَصَابَ الشَّرِيفُ فِيهِمُ الْحَدَّ، تَرَكُوهُ وَلَمْ يُقِيمُوا عَلَيْهِ، وَإِذَا أَصَابَ الْوَضِيعُ أَقَامُوا عَلَيْهِ، لَوْ كَانَتْ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ لَقَطَعْتُهَا»
আইয়্যুব ইবন মূসা যুহরী হতে, তিনি উরওয়া হতে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। হতে বর্ণিতঃ
জনৈকা মহিলা চুরি করলে তাকে নবী (ﷺ) এর কাছে নিয়ে আসা হল। লোকেরা বলল: এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উসামা ইবন যায়দ ছাড়া আর কে সুপারিশ করতে পারে? তারা এ বিষয়ে উসামা (রাঃ)-এর সাথে কথা বলল। তখন উসামা তাঁর (রাসূলুল্লাহ (ﷺ) এর) সাথে কথা বলেন। নবী (ﷺ) বললেন:হে উসামা! বনী ইসরাঈল এ জন্যেই ধ্বংস হয়েছে যে, তাদের মধ্যে যদি কোন সম্মানিত লোক অপরাধ করত, তারা তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দিত। আর যখন কোন গরিব লোক অপরাধ করত, তখন তারা তাকে শাস্তি দিত। যদি ফাতিমা বিনতু মুহাম্মাদও হতো তবে অবশ্যই আমি তার হাত কেটে দিতাম।
