৪৭/৬. অধ্যায়ঃ
মাখযুম গোত্রের যে মহিলা চুরি করেছিল- এ সম্পর্কে যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত হাদীসে বর্ণনাকারীদের মধ্যে বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৮৯৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৯৬
أَخْبَرَنَا رِزْقُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَارِقٍ فَقَطَعَهُ، قَالُوا: مَا كُنَّا نُرِيدُ أَنْ يَبْلُغَ مِنْهُ هَذَا. قَالَ: «لَوْ كَانَتْ فَاطِمَةَ لَقَطَعْتُهَا»...[حكم الألباني] ضعيف الإسناد
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর নিকট এক চোরকে উপস্থিত করা হলে তিনি (ﷺ) তার হাত কেটে দেন। তারা বলল, আমরা তাঁর থেকে এটা আশা করিনি। তিনি (ﷺ) বললেনঃ যদি ফাতিমা হতো, অবশ্যই আমি তাঁরও হাত কাটতাম।
