৪৭/৬. অধ্যায়ঃ

মাখযুম গোত্রের যে মহিলা চুরি করেছিল- এ সম্পর্কে যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত হাদীসে বর্ণনাকারীদের মধ্যে বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৯৭

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ: أَنَّ امْرَأَةً سَرَقَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: مَا نُكَلِّمُهُ فِيهَا، مَا مِنْ أَحَدٍ يُكَلِّمُهُ إِلَّا حِبُّهُ أُسَامَةُ فَكَلَّمَهُ. فَقَالَ: «يَا أُسَامَةُ، إِنَّ بَنِي إِسْرَائِيلَ هَلَكُوا بِمِثْلِ هَذَا، كَانَ إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِنْ سَرَقَ فِيهِمُ الدُّونُ قَطَعُوهُ، وَإِنَّهَا لَوْ كَانَتْ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ لَقَطَعْتُهَا»

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে জনৈক মহিলা চুরি করল। লোকেরা বলল: আমরা এ বিষয়ে তাঁর (ﷺ) সাথে কথা বলতে অপারগ। এ বিষয়ে তাঁর প্রিয়পাত্র উসামা ছাড়া আর কেউই তাঁর সাথে কথা বলতে পারবে না। উসামা (রাঃ) তাঁর সাথে কথা বললে তিনি (ﷺ) বললেন: হে উসামা! বনি ইসরাইলের লোকেরা এজন্যই ধ্বংস হয়েছিল যে, তাদের কোন সম্মানিত ব্যক্তি অপরাধ করলে তারা তাকে ছেড়ে দিত। আর কোন গরিব লোক অপরাধ করলে তারা তার হাত কাটা ছাড়া ছেড়ে দিত না। যদি এ মহিলা ফাতিমা বিনত মুহাম্মদও হতো, তবু আমি তার হাত কাটতাম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন