৪৭/৬. অধ্যায়ঃ
মাখযুম গোত্রের যে মহিলা চুরি করেছিল- এ সম্পর্কে যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত হাদীসে বর্ণনাকারীদের মধ্যে বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৮৯৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৯৮
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ شُعَيْبٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: اسْتَعَارَتِ امْرَأَةٌ عَلَى أَلْسِنَةِ أُنَاسٍ يُعْرَفُونَ، وَهِيَ لَا تُعْرَفُ حُلِيًّا فَبَاعَتْهُ، وَأَخَذَتْ ثَمَنَهُ، فَأُتِيَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَعَى أَهْلُهَا إِلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ، فَكَلَّمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا، فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُكَلِّمُهُ، ثُمَّ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَشْفَعُ إِلَيَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ؟» فَقَالَ أُسَامَةُ: اسْتَغْفِرْ لِي يَا رَسُولَ اللَّهِ، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشِيَّتَئِذٍ، فَأَثْنَى عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّمَا هَلَكَ النَّاسُ قَبْلَكُمْ، أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ الشَّرِيفُ فِيهِمْ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ الضَّعِيفُ فِيهِمْ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا»، ثُمَّ قَطَعَ تِلْكَ الْمَرْأَةَ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈকা মহিলা এমন লোকের মাধ্যমে গহনা ধার করত, যাদেরকে তারা চিনতো, কিন্তু ঐ মহিলাকে তারা চিনতো না। এরপর সে তা বিক্রি করে মূল্য তার নিজের কাছে রেখে দিত। ঐ মহিলাকে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে উপস্থিত করা হল। ফলে তার পরিবার-পরিজন উসামা (রাঃ) এর কাছে সুপারিশের জন্য ছুটে গেল। যিনি (উসামা) ঐ মহিলার বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে কথা বলায় তাঁর মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল। আর উসামা (রাঃ) সুপারিশ করতেই থাকলেন।এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি কি আল্লাহ তা’আলার নির্ধারিত শাস্তির বিরুদ্ধে সুপারিশ করছ? উসামা (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন।সেই সন্ধ্যায়ই রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন, যেরূপ তাঁর হক আছে। এরপর তিনি (ﷺ) বললেন: তোমাদের পূর্বেকার লোক এজন্যই ধ্বংস হয়েছে যে, যখন তাদের মধ্যে কোন মর্যাদাবান লোক চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত; আর যখন গরিব লোক চুরি করত, তখন তারা তাকে শাস্তি দিত। ঐ সত্তার শপথ! যাঁর হাতে আমার প্রাণ। যদি ফাতিমা বিনতু মুহাম্মাদও চুরি করত, তবে অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। অতঃপর ঐ মহিলার হাত কেটে দেয়া হয়।
