৪৭/৬. অধ্যায়ঃ

মাখযুম গোত্রের যে মহিলা চুরি করেছিল- এ সম্পর্কে যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত হাদীসে বর্ণনাকারীদের মধ্যে বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৯৯

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ قُرَيْشًا أَهَمَّهُمْ شَأْنُ الْمَخْزُومِيَّةِ الَّتِي سَرَقَتْ، فَقَالُوا: مَنْ يُكَلِّمُ فِيهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالُوا: وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ؟ حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَلَّمَهُ أُسَامَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ؟» ثُمَّ قَامَ فَخَطَبَ فَقَالَ: «إِنَّمَا هَلَكَ الَّذِينَ قَبْلَكُمْ، أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ، وَايْمُ اللَّهِ، لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا»

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

মাখজূম গোত্রের এক মহিলার চুরির কারণে কুরায়শরা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। তারা বলল: কে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে এ ব্যাপারে কথা বলবে? তারা আরো বলল: রাসূলুল্লাহ (ﷺ) এর প্রিয়পাত্র উসামা বিন যায়দ (রাঃ) ছাড়া আর কে এ বিষয়ে দুঃসাহস দেখাবে? অতএব উসামা (রাঃ) তাঁর সঙ্গে কথা বললেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি কি ঐ শাস্তির ব্যাপারে সুপারিশ করছ আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত যে শাস্তি?এরপর তিনি (ﷺ) দাঁড়িয়ে খুতবা দিলেন। তাতে বললেন: তোমাদের পূর্ববর্তী লোকেরা এ কারণেই ধ্বংস হয়েছিল যে, যখন তাদের মধ্যে কোন মর্যাদাবান ব্যক্তি চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত। আর যখন তাদের কোন দুর্বল লোক চুরি করত, তারা তার ওপর শাস্তি বাস্তবায়ন করত। আল্লাহর শপথ! যদি ফাতিমা বিনতে মুহাম্মাদও চুরি করত, তবে অবশ্যই আমি তার হাত কাটতাম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন