৪৭/৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৯০০ - চোরের হাত কাটা
মাখযুম গোত্রের যে মহিলা চুরি করেছিল- এ সম্পর্কে যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত হাদীসে বর্ণনাকারীদের মধ্যে বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৪৯০০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৯০০
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْجَوَّابِ، قَالَ: حَدَّثَنَا عَمَّارُ بْنُ رُزَيْقٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ إِسْمَعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: سَرَقَتِ امْرَأَةٌ مِنْ قُرَيْشٍ مِنْ بَنِي مَخْزُومٍ، فَأُتِيَ بِهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: مَنْ يُكَلِّمُهُ فِيهَا؟ قَالُوا: أُسَامَةُ بْنُ زَيْدٍ فَأَتَاهُ فَكَلَّمَهُ، فَزَبَرَهُ وَقَالَ: «إِنَّ بَنِي إِسْرَائِيلَ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ الْوَضِيعُ قَطَعُوهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُهَا»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
মাখযুম গোত্রের জনৈকা মহিলা চুরি করলে কুরায়শরা তাকে নবী (ﷺ) এর কাছে নিয়ে আসলে তারা বলল, এ বিষয়ে তাঁর নিকট কে কথা বলবে? তারা বলল: উসামাহ্ ইবনু যায়দ (রাঃ)। উসামাহ্ (রাঃ) তাঁর (নবী (ﷺ)-এর) কাছে এসে কথা বললে, তিনি (ﷺ) তাকে ধমক দিয়ে বললেন: বানী ইসরাঈলদের অবস্থা ছিল এই যে, যখন তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত; আর যখন কোন গরীব লোক চুরি করত, তখন তারা তার হাত কেটে দিত। সেই সত্তার শপথ যাঁর হাতে মুহাম্মাদ-এর প্রাণ! যদি ফাত্বিমাহ্ বিনতু মুহাম্মাদও চুরি করত, আমি তার হাতও কাটার আদেশ করতাম।
