৪৭/৬. অধ্যায়ঃ
মাখযুম গোত্রের যে মহিলা চুরি করেছিল- এ সম্পর্কে যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত হাদীসে বর্ণনাকারীদের মধ্যে বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৯০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯০১
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ جَبَلَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَعْيَنَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ إِسْحَقَ بْنِ رَاشِدٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ: أَنَّ قُرَيْشًا أَهَمَّهُمْ شَأْنُ الْمَخْزُومِيَّةِ الَّتِي سَرَقَتْ، فَقَالُوا: مَنْ يُكَلِّمُ فِيهَا؟ قَالُوا: مَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَلَّمَهُ أُسَامَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هَلَكَ الَّذِينَ مَنْ قَبْلِكُمْ، أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ، وَايْمُ اللَّهِ، لَوْ سَرَقَتْ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ لَقَطَعْتُ يَدَهَا»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আয়িশা (রাঃ) বর্ণনা করেন, মাখজূম গোত্রের এক মহিলার চুরির কারণে কুরাইশরা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। তারা বলল: কে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এ ব্যাপারে কথা বলবে? তারা আরো বলল: রসূলুল্লাহ (ﷺ) এর প্রিয়পাত্র উসামা ইবনু যায়দ (রাঃ) ছাড়া আর কে এ বিষয়ে দুঃসাহস দেখাবে? অতএব উসামা (রাঃ) তাঁর সঙ্গে কথা বললেন। তিনি (ﷺ) বললেন: তুমি কি ঐ শাস্তির ব্যাপারে সুপারিশ করছ আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত যে শাস্তি?এরপর তিনি (ﷺ) দাঁড়িয়ে খুতবা দিলেন। তাতে বললেন: তোমাদের পূর্ববর্তী লোকেরা এ কারণেই ধ্বংস হয়েছিল যে, যখন তাদের মধ্যে কোন মর্যাদাবান ব্যক্তি চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত। আর যখন তাদের কোন দুর্বল লোক চুরি করত, তারা তার ওপর শাস্তি বাস্তবায়ন করত। আল্লাহর শপথ! যদি ফাতিমা বিনতু মুহাম্মদও চুরি করত, তবে অবশ্যই আমি তার হাত কাটতাম।
