৪৭/৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৯১৭ - চোরের হাত কাটা
যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণনাকারীদের মতানৈক্য
সুনানে আন-নাসায়ী : ৪৯১৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৯১৭
قَالَ: الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
ইউনুস (রহঃ) ইবনু শিহাব (রহঃ) হতে, তিনি 'উরওয়াহ্ (রহঃ) ও 'আমরাহ্ (রহঃ) হতে এবং তাঁরা 'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: এক-চতুর্থাংশ বা তদূর্ধ্ব দীনারের চুরির দায়ে চোরের হাত কাটার নির্দেশ রয়েছে।
