৫/২৩. অধ্যায়ঃ
যে অবস্থায় ক্বিবলাহ্ ছাড়া অন্যদিকে মুখ করে সলাত আদায় করা বৈধ
সুনানে নাসাঈ : ৪৯২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯২
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ فِي السَّفَرِ حَيْثُمَا تَوَجَّهَتْ بِهِ» قَالَ مَالِكٌ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ: وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِكَ
আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সফরে সাওয়ারীর উপরে সালাত আদায় করতেন, সাওয়ারীর মুখ যেদিকেই থাকত না কেন।মালিক (রহঃ) বলেন, আবদুল্লাহ ইবন দীনার (রহঃ) বলেছেন, ইবন উমর (রাঃ)-ও অনুরূপ করতেন।
