৫/২৩. অধ্যায়ঃ
যে অবস্থায় ক্বিবলাহ্ ছাড়া অন্যদিকে মুখ করে সলাত আদায় করা বৈধ
সুনানে নাসাঈ : ৪৯১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ الْمَلِكِ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى دَابَّتِهِ وَهُوَ مُقْبِلٌ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ، وَفِيهِ أُنْزِلَتْ {فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ} [البقرة: 115] "
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মাক্কা হতে মদীনা অভিমুখে যাওয়ার সময় নিজ বাহনের উপর সালাত আদায় করতেন। এ সম্পর্কে অত্র আয়াত নাযিল হয়,فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِঅর্থাৎ, “তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর চেহারা বিদ্যমান"- (সূরা আল বাক্বারা ২: ১১৫)।
[১] এবং যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন, সেদিকেই আল্লাহ্র দিক। (২ : ১১৫)
