৪৭/৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৯২৫ - চোরের হাত কাটা
যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণনাকারীদের মতানৈক্য
সুনানে আন-নাসায়ী : ৪৯২৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৯২৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «الْقَطْعُ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক-চতুর্থাংশ বা তদূর্ধ্ব দীনারের চুরির দায়ে চোরের হাত কাটা যাবে।
