৪৭/৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৯২৭ - চোরের হাত কাটা
যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণনাকারীদের মতানৈক্য
সুনানে আন-নাসায়ী : ৪৯২৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৯২৭
قَالَ: الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «مَا طَالَ عَلَيَّ، وَلَا نَسِيتُ الْقَطْعُ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
খুব বেশি দিন হয়নি আর আমি ভুলেও যাইনি যে, এক-চতুর্থাংশ বা তদূর্ধ্ব দীনারের চুরির জন্যই চোরের হাত কাটা যাবে।
